কুকুরের কামড়ে টেকনাফে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত রবি ও সোমবার বেলা দুইটা পর্যন্ত সাতজন কুকুরের কামড়ে আহত হয়েছে। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎ সা দেওয়া হচ্ছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত দুই দিনে টেকনাফ উপজেলার পৌর এলাকার পল্লান পাড়া, ইসলামাবাদ ও বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ও শামলাপুর এলাকায় কুকুরের কামড়ে সাতজন আহত হয়। আহতরা হলো বশির আহমদ (৩৯), হেলাল উদ্দিন (২৮), নাহিদা বেগম (৭), শামসুল আলম (১২), শফিক আলম (১২), হাসিনা আকতার (৭) ও মুজিব উল্লাহ (৬)।টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আহমদ ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, বেওয়ারিশ কুকুর নিধনের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকার লোকজন কুকুরের আক্রমণের শিকার হচ্ছে। বেওয়ারিশ কুকুরের কামড়ে সাতজন আহত হয়েছে বলে তাঁরা নিশ্চিত করেছেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, প্রতিবছর গৃহপালিত কুকুরকে ‘এএনটিআই রেবিজ’ টিকা দেওয়া প্রয়োজন। অন্যথায় এসব কুকুর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মানুষকে কামড়ালে মৃত্যু অনিবার্য।