কুকুরের কামড়ে হরিণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনে কুকুরের কামড়ে একটি হরিণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।হরিণঘাটা সংরক্ষিত বনের বিট কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, গতকাল সকালে দুটি কুকুর হরিণঘাটা সংরক্ষিত বন এলাকায় একটি হরিণকে আক্রমণ করে। হরিণটি আহত হয়ে পড়লে বনকর্মীরা এটি স্থানীয় বন কার্যালয় নিয়ে আসেন। বেলা ১১টার দিকে এটি মারা যায়। পরে এটিকে বন কার্যালয়ের পাশে স্থানীয় লোকজনকে নিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে। পাথরঘাটা উপজেলা পশুসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান ও বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।