কুকুরের কামড়ে ১৪ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় গতকাল মঙ্গলবার সকালে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। সকাল সাড়ে আটটার দিকে একটি কুকুর তিন শিশু, গৃহবধূ, কারখানার শ্রমিক ও পথচারীসহ ১৪ জনকে কামড়ে দেয়। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে পরে এলাকাবাসী লাঠি দিয়ে পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেন।