কুকুরের কামড়ে ১৪ শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী পৌর এলাকায় গত বুধ ও গতকাল বৃহস্পতিবার পাগলা কুকুরের কামড়ে ১৪ শিশু আহত হয়েছে। এরা হচ্ছে তুলাতলী গ্রামের নেহার উদ্দিন, চর গণেশ গ্রামের মহিউদ্দিন, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম; মহেশ্চর গ্রামের মাঈন উদ্দিন, মোবারক, সোহাগ, রাজিয়া সুলতানা; চর চান্দিয়ার ইয়াসমিন আরা, জেরিন; জমদার বাজারের সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জিহাদ ও উত্তর-পশ্চিম চর চান্দিয়া গ্রামের দেলোয়ার হোসেন। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছারোয়ার জাহান আহত শিশুদের ভ্যাকসিন দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।