কুকুরের মাংস বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে কুকুরের মাংস বিক্রির দায়ে মাসুদ কামাল নামে এক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার শহরের চৌয়ালা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ তাঁকে এ সাজা দেন। মাসুদ দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন খাবার হোটেলে খাসির মাংস হিসেবে কুকুরের মাংস সরবরাহ করে আসছিলেন।