প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে সেক্টরের প্রশিক্ষণ মাঠে ৮৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ও সৈনিকদের সালাম-অভিবাদন গ্রহণ করেন বিজিবির পিলখানার সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। নবীন সৈনিকদের মধ্যে ফায়ারিংয়ে সঞ্জয় বর্মণ, সঙিন যুদ্ধে সজিব হোসেন, কুচকাওয়াজে সুমন চন্দ্র বর্মণ, শারীরিক উৎকর্ষে জহিরুল হক ও সর্ব বিষয়ে মামুন চৌধুরী শ্রেষ্ঠ রিক্রুট নির্বাচিত হওয়ায় তাঁদের পুরস্কৃত করা হয়।