কুচকাওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর সেনানিবাসে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) সেন্টার অ্যান্ড স্কুলের ৭৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সেনানিবাসে ওই অনুষ্ঠান হয়। রংপুর পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজী প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমাড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কবির উজ্জ-জামান ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার মাহবুব আহমেদ জাকারিয়া।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি