কুচকাওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে গতকাল বৃহস্পতিবার ১৫তম ব্যাচের নারী কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অর্থ) মিলি বিশ্বাস। এ বছর ১৫তম ব্যাচে সর্বোচ্চ ১ হাজার ২০৭ জন নারী কনস্টেবল ছিলেন। ছয় মাস প্রশিক্ষণ নেওয়ার পর গতকাল তাঁদের দেশের বিভিন্ন এলাকায় বদলি করা হয়। বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ছয়জন কনস্টেবল হলেন শারমিন আক্তার, রোকসানা আক্তার, রুবিনা তাবাসসুমা, ফাতেমা আক্তার, লাবনী খাতুন ও তনুকা ভদ্র।