প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের একমাত্র নারী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ১৬তম নারী ব্যাচের সমাপনী কুচকাওয়াজ গতকাল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি মিলি বিশ্বাস ১ হাজার ১৫৬ জন নারী পুলিশ সদস্যের অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে সেরা প্রশিক্ষণার্থীদের পদক ও সনদ দেওয়া হয়েছে। এই ব্যাচে সারা দেশ থেকে আসা নারী পুলিশ সদস্যরা ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট শেখ ওমর ফারুক, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর