কুচকাওয়াজ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নৌবাহিনীর বি/২০১৫ ব্যাচের ৭৬৩ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ খুলনায় নৌবাহিনীর ঘাঁটি তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব প্রধান। অনুষ্ঠানে নবীন নাবিকদের মধ্যে মো. রাশেদ রানা পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হওয়ার গৌরব অর্জন করেন। নৌবাহিনীর প্রধান তাঁকে ‘নৌপ্রধান পদক’ প্রদান করেন। অন্যান্যের মধ্যে সহকারী নৌবাহিনীপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোর এলাকার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নবীন নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।