কুচবিহারে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডারের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার ডোরাডাবরী ক্যাম্পে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডারদের পতাকা বৈঠক হয়েছে।বিএসএফের আমন্ত্রণে গতকাল সোমবার সাত ঘণ্টাব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী (বীর প্রতীক) ও বিএসএফের পক্ষে ফালাকাটা সেক্টর কমান্ডার ডিআইজি অশোক কুমার নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।