কুড়িগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কে নছিমন, করিমন, থ্রি-হুইলার, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে কুড়িগ্রামে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

আকস্মিকভাবে গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে মাইকিং করে মোটর মালিক ও শ্রমিক ঐক্যজোট যৌথভাবে এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এতে কুড়িগ্রাম জেলা সদরসহ নয়টি উপজেলার অভ্যন্তরীণ ও দূরপাাল্লার যাত্রীসাধারণ সীমাহীন দুর্ভোগে পড়েছে। বিশেষ করে নিত্যপণ্য ও কাঁচামালের ব্যবসায়ীরা পণ্য নিয়ে পড়েছেন বিপাকে।

জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক লুত্ফর রহমান বকসী জানান, প্রধান সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা, বর্ধিত বিআরটিসি বাস বন্ধ করা ও রাস্তায় অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে তাঁরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। তিনি জানান, ইতিপূর্বে এসব দাবি পূরণে অনেক আলোচনা ও সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত প্রশাসন তা বাস্তবায়ন না করায় বাধ্য হয়ে তাঁরা ধর্মঘটের ডাক দিয়েছেন।