কুড়িগ্রামে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারীতে এক গৃহবধূকে নির্যাতন করে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে৷ খবর পেয়ে পুলিশ গৃহবধূকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নরশিংভাজ এলাকায় আকবর আলীর ছেলে ফরিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের ওই গৃহবধূর (৩৬) বিয়ে হয় পাঁচ বছর আগে। বিয়ের পর থেকে ফরিদুল দীর্ঘদিন ধরে যৌতুকের দািব করে আসছিলেন। গৃহবধূর দরিদ্র পিতার পক্ষে যৌতুকের দািব মেটাতে না পারায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে মারধর ও হাতে-পায়ে শিকল লাগিয়ে বেঁধে রাখেন ফরিদুল। নির্যাতনের একপর্যায়ে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়।
এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী থানায় খবর দিলে চিলমারী থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এরপর তাঁর বাবা আবদুল করিম বাদী হয়ে চিলমারী থানায় দুপুরে একটি মামলা দায়ের করেন৷
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁকে হাসপাতালে সুচিকিৎসা দেওয়া হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।