প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করতে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক এ বি এম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবু হোরায়রা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আকতার হোসেন আজাদ, জেলা তথ্য কর্মকর্তা নুরন্নবী খন্দকার প্রমুখ। ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ মেলা হবে।