কুড়িগ্রামে পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রাউফুন বসুনিয়ার ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার কুড়িগ্রাম প্রেসক্লাবে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ছানা লাল বকসী। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ লাল, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ সাবেক ছাত্রনেতারা। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল এলাকায় গুলিতে নিহত হন কুড়িগ্রামের সন্তান রাউফুন বসুনিয়া। কুড়িগ্রাম প্রতিনিধি