কুড়িগ্রামে ব্যবসায়ী অপহরণ উদ্ধারের দাবিতে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট বাজারের এক অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করেছেন পাগলারহাট ব্যবসায়ী সমিতি। গত বুধবার তাঁকে অপহরণ করার পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
ওই ব্যবসায়ীর নাম আবদুল মোত্তালেব ওরফে চাঁদ মিয়া (৪৫)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের সোলায়মান আলীর ছেলে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অপহৃত ব্যবসায়ীর ভাই রুহুল ইসলাম বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অপহরণ মামলা করেছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আবু মইন মো. দিলওয়ার হাসান ইনাম জানান, ওই ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল চাঁদ মিয়ার মুঠোফোন থেকে তাঁর ছোট ভাই রুহুল ইসলামকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি আইনশৃঙ্খলা রাক্ষকারী বাহিনীকে জানালে চাঁদ মিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন জানান, বর্তমানে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের অবস্থান কুড়িগ্রাম জেলার বাইরে হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ কম। তবে ওই ব্যবসায়ীকে উদ্ধারে র্যা ব ও পুলিশের বিশেষ দল অভিযান অব্যাহত রেখেছে।