কুড়িগ্রামে রেশম পল্লির ঐতিহ্য ফেরাতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আদর্শ রেশমপল্লির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শোভাযাত্রা ও চাষি সমাবেশ হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলার ছিনাই ইউনিয়নের রেশমপল্লি এলাকায় ওই শোভাযাত্রা-সমাবেশ ও কৃষক প্রশিক্ষণ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর রেশম সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. সাজাদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রকল্প পরিচালক মো. সেরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সিবিএর সভাপতি মো. আবু সেলিম, ছিনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরুজ্জামান হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ছিনাই ইউনিয়নের অধিকাংশ মানুষ একসময় রেশম চাষ করে জীবিকা নির্বাহ করত। অথচ সেই ঐতিহ্য এখন হারাতে বসেছে। এ ঐতিহ্য ফিরিয়ে আনতেই বেশম উন্নয়ন বোর্ড সব ধরনের সহায়তা দিতে এগিয়ে এসেছে। তারা আশা করছে, আগামী দুই বছরের মধ্যেই ছিনাই আদর্শ রেশমপল্লির হারানো ঐতিহ্য ফিরে আসবে।