কুড়িগ্রামে শীতার্তদের পাশে ল্যাবএইড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী ডিগ্রি কলেজের মাঠে সম্প্রতি প্রায় এক হাজার শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছে ল্যাবএইড ফাউন্ডেশন।
ল্যাবএইড কর্তৃপক্ষ, চিকিৎসক ও কর্মকর্তাদের অংশগ্রহণে এই কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ল্যাবএইড ফাউন্ডেশনের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মো. মনোয়ার হোসেন ও মো. বাবুল আক্তার। এ সময় নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম সরকার, নাগেশ্বরী ডিগ্রি কলেজের শিক্ষক মো. আজহারুল ইসলাম আল-আমিন এবং ল্যাবএইডের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।