কুড়িগ্রামে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শামসুল হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল দিয়েছেন আদালত। একই সঙ্গে আরেকজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর গতকাল বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম, বকিয়তুল্ল্যাহ, মজিবর রহমান, নজির হোসেন, বাদশা মিয়া ও আবদুল হাকিম। আরেক আসামি মজিবর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দিয়েছেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ২০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি জমির আইল কেটে পানি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শামসুলের মৃত্যু হয়।