প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় ১০৮ জন জিপিএ-৫ পেয়েছে। কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে সর্বোচ্চ ৩৫ জন জিপিএ-৫ পেয়েছেন। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ২১ জন ও কুড়িগ্রাম মজিদা মহাবিদ্যালয় থেকে পাঁচজন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া রাজারহাট উপজেলায় একজন, নাগেশ্বরী উপজেলায় ২০ জন, ভূরুঙ্গামারী উপজেলায় নয়জন, চিলমারী উপজেলায় একজন ও ফুলবাড়ী উপজেলা থেকে ১৬ জন জিপিএ-৫ পেয়েছেন।
কুড়িগ্রাম অফিস