কুড়িয়ে ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শিবগঞ্জ ফরহাদ খাঁ সেতু এলাকায় গতকাল সকালে কাগজ কুড়াচ্ছিল এক পথশিশু। এ সময় একটি বাক্সে ককটেলের মতো কিছু বস্তু দেখে দৌড়ে এসে স্থানীয় কয়েকজন ব্যক্তিকে জানায়। খবর পেয়ে মহানগর পুলিশের শাহপরান থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাক্স থেকে আটটি ককটেল উদ্ধার করে। পরে সেগুলো সিলেটের এমসি কলেজ মাঠে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, নাশকতা সৃষ্টি করতে এগুলো কেউ লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।