কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে মনিরুল ইসলাম (২২) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার লাউগাড়ি বাজারে এ ঘটনা ঘটে। মনিরুল নবাবগঞ্জ উপজেলার আখিরা গ্রামের আফিল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী আখিরা গ্রামের শফিকুল ইসলাম, গোলাজার হোসেন ও ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রিমন জানায়, মনিরুল গতকাল বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার লাউগাড়িতে বেসরকারি সংস্থা খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) কার্যালয়ের পাশে নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কের ওপর একটি লোহার বস্তু কুড়িয়ে পান। এটি দেখতে বৈদু৵তিক পাখার মোটরের মতো এবং লাল টেপে মোড়ানো ছিল। মনিরুল বস্তুটি নিয়ে পাশের লিচুবাগানে কাজ করতে থাকা এক বন্ধুকে দেখাতে যান। এরপর তিনি সেটি নিয়ে আবার নিজের দোকানে ফিরে আসেন। সেখানে বস্তুটি খুলে দেখতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মনিরুল মারা যান।