কুতুব শরিফ দরবারে ওরস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ার কুতুব শরিফ দরবারে শাহ আবদুল মালেক আল-কুতুবীর ১৫তম বার্ষিক ওরস আজ বুধবার। কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা দরবার শরিফে আসছেন।
কুতুব শরিফ দরবারের মহাসচিব হুমায়ুন কবির জানান, আজকের (বুধবারের) মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। এ জন্য দক্ষিণ চট্টগ্রামে হরতাল-অবরোধ প্রত্যাহারের জন্য ২০-দলীয় জোটের নেতাদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।
দরবার শরিফ সূত্র জানায়, আজ বুধবার সারা দিন স্মৃতিচারণা, হামদ-নাত ও গজল, জিকির এবং রাতে মোনাজাত হবে।