কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন গত ২৩ জানুয়ারি বিকেলে স্থানীয় বটতলী বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এম আবদুল মান্নান। স্থানীয় কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, আ.লীগের নেতা নুরুল হুদা, মোশারফ হোসেন, লিয়াকত আলী, কুতুবজোম ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুল গফুর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হাকিম, হালিমুর রশিদ প্রমুখ। সম্মেলনে মো. শাহাব উদ্দিনকে সভাপতি ও জাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।