কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবি ২৫ জন নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের গুলিদ্ধার এলাকায় গত শনিবার গভীর রাতে বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এফবি নিশান রব নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে ২৫ জন মাঝি-মাল্লা ছিলেন। তাঁদের কারও খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার সময় ট্রলারটি সাগরে নোঙর করা ছিল।ট্রলারের মালিক ছমুদুল হক জানান, বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাছ ধরার ট্রলারটি ডুবে গেছে। এতে ২৫ জন মাঝি-মাল্লার খোঁজ পাওয়া যাচ্ছে না।