কুতুবদিয়ায় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া থানার তাবলার চর এলাকা থেকে সন্দেহভাজন দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গতকাল রোববার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক দুজন হলেন আকতার আলম শিকদার (৫০) ও জিয়াউল হক (৪০)। তাঁদের বাড়ি থেকে একটি একনলা ও একটি দোনলা বন্দুক এবং ২৮টি গুলি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে কুতুবদিয়ায় জমি দখলসহ নানা অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাঁদের কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড এক বিজ্ঞপ্তিতে জানায়।