কুতুবদিয়ায় আওয়ামী লীগের হামলায় পাউবোর কর্মকর্তাসহ আহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে পাউবোর ডাকবাংলোয় (রেস্ট হাউস) খাবার খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মাতব্বরসহ ছাত্রলীগের ১১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা হয়েছে।