কুতুবদিয়ায় কোস্টগার্ড স্টেশন স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত এবং জলদস্যুদের প্রতিরোধ করতে গতকাল শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্টগার্ড স্টেশন স্থাপন করা হয়েছে।গতকাল সকাল ১০টায় উপজেলার লেমশীখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ডের কার্যক্রম শুরু হয়। নতুন এই কোস্টগার্ড স্টেশনের নেতৃত্ব দিচ্ছেন লে. কমান্ডার মামুনুর রশিদ। মামুনুর রশিদ জানান, জলদস্যুর আক্রমণ, চোরাচালান প্রতিরোধ এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই স্টেশন স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ আহমেদ বলেন, বর্তমানে কুতুবদিয়া চ্যানেল ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুতা বেড়েছে। দস্যুরা সাধারণ মৎস্যজীবীদের হত্যা করে মাছ, জালসহ ট্রলার লুট করছে। উপকূলে কোস্টগার্ডের টহল বাড়ানো হলে দস্যুতা কমবে।