কুতুবদিয়ায় চার কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় নাগরিক কমিটির চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর আলম সিকদার ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রমিজ আহমদের সমর্থকদের ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও ব্যালটে সিল মেরে বাক্সে ফেলার ঘটনাকে কেন্দ্র করে গোলযোগ দেখা দিলে প্রশাসন চারটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে মনজুর আলম সিকদারের একদল সমর্থক উপজেলা সদরের বাঁকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে কয়েক শ ব্যালট পেপার ছিনতাই করে এবং কিছু ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল আলম মিয়াজী বলেন, ব্যালট পেপার ও সিল ছিনতাই করার কারণে ভোট গ্রহণ সম্ভব নয় বলে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।