কুতুবদিয়ায় জলদস্যুদের হামলা, চার জেলে গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের ফাটা চরে জলদস্যুদের হামলায় চার জেলে গুলিবিদ্ধ ও ছয়জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুই জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। অন্য ব্যক্তিরা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ জেলেরা হলেন: আবদুল হাসেম (৪০), আনোয়ার হোসেন (৪২), মহিউদ্দিন (৩৭) ও নুরুল আবছার (৪০)। আহত জেলেরা হলেন: আকাম উদ্দিন (২৭), লালু (২৮), হাচু মিয়া (২৯), জালাল আহাম্মদ (৪০), রমজান আলী (৩০) ও মোহম্মদ রমজান (২৬)।কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজ আহমদ প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত জেলেরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।