কুতুবদিয়ায় পুলিশ কর্মকর্তা জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজকে গতকাল বৃহস্পতিবার জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরীকে মারধর ও শারীরিক নির্যাতনের একটি মামলায় গতকাল শাহনেওয়াজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারিক হাকিম তেহসিন ইফতেখার জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।শাহনেওয়াজ বলেন, গত ১৮ মে তিনি যুবলীগের নেতা মহিউদ্দিনকে থানায় ধরে এনেছিলেন। কিন্তু মারধর করেননি।