কুতুবদিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুলিশের ওপর হামলা করে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার আত্মীয়স্বজন। উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। ওই হামলায় দুজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি মামলার পলাতক আসামি মোহাম্মদ ফারুককে মুরালিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় ফেরার পথে আসামির আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা করে আসামি ফারুককে ছিনিয়ে নিয়ে যায়।এ সময় আহত হন এএসআই মংছাই মারমা ও সনজি ৎ দাশ এবং কনস্টেবল শাহজাহান। পরে ওই গ্রামে অভিযান চালিয়ে আসামির চাচা ছাবের আহাম্মদ ও স্থানীয় তৌহিদুল ইসলামকে আটক করে পুলিশ। দুই ঘণ্টা পর তৌহিদুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়। মামলার পর ছাবের আহাম্মদকে গ্রেপ্তার দেখানো হয়।আসামি ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) সেলিম মো. জাহাঙ্গীর।