কুতুবদিয়ায় লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় লবণের মাঠ দখল নিয়ে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে ভাড়াটে জলদস্যুদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। এর মধ্যে গুলিবিদ্ধ ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনতা দেশীয় দুটি বন্দুকসহ সাত জলদস্যুকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।নিহত আবদুর রহমান (২৭) উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর গ্রামের প্রয়াত কালা মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তাবলেরচর গ্রামের ডাঙ্গাঘোনায় প্রায় ১৫ একর জমিতে লবণের চাষ করছেন আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও তাবলেরচর গ্রামের বকতিয়ার আলম। ওই জমি দখলের জন্য বুধবার রাতে ১০-১৫ জন ভাড়াটে জলদস্যু নিয়ে আসেন স্থানীয় মোহামঞ্চদ বাবুল। গতকাল সকাল সাতটার দিকে বাবুলের নেতৃত্বে জলদস্যুরা ওই লবণের মাঠে গিয়ে শ্রমিকদের পেটাতে থাকে। এ সময় বকতিয়ারের পক্ষের লোকজন প্রতিরোধ করতে গেলে দস্যুরা ১৬-১৭টি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আবদুর রহমানের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে গ্রামের কয়েক শ লোক ঘটনাস্থলে ছুটে গিয়ে দস্যুদের ঘিরে ফেলে। এ সময় গুলি চালিয়ে কয়েকজন দস্যু পালিয়ে যায়। তবে দুটি বন্দুকসহ সাত জলদস্যুকে আটক করে পিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। পরে তাদের কুতুবদিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আটক ব্যক্তিরা হলেন: জেলার পেকুয়া উপজেলার রাজাখালীর মো. রফিক (২৮) ও মোজামেঞ্চল হোসেন (৩০), চকরিয়া উপজেলার বারবাকিয়ার মো. জাহেদ (৩০), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুদুকখালীর ওসমান গনি (৪০) ও আহমদ উল্লাহ (৪০), ছনুয়া গ্রামের আবদুর রহিম (৪০) এবং সাতকানিয়া উপজেলার আমিরাবাদের মো. রহিম (৩৮)।কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহমদ উল্লাহ ও মো. জাহেদ পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের বলেন, বুধবার রাতে কুতুবদিয়ার দস্যু রমিজ আহমদ তাদের খাবারের দাওয়াত দিয়ে নিয়ে আসে। তারপর বাবুলের হাতে তুলে দেয়। লবণের মাঠ দখল দেওয়া নিয়ে রমিজের সঙ্গে বাবুলের চুক্তি হয়। কথামতো গতকাল সকালে ১২টি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে তারা লবণের মাঠ দখল করতে গেলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় আরও ১০টি অস্ত্র লুট করে লোকজন।উপজেলা পরিবারকল্যাণ কর্মকর্তা বখতিয়ার আলম বলেন, সকাল নয়টায় হাসপাতালে আনার আগেই আবদুর রহমানের মৃত্যু হয়েছে। ছররা গুলির আঘাতে আহত হয়েছেন বাঁশি মিয়া, মনির আহমদ, আবদুল শুক্কুর, জিয়াবুল হোসেন, জসিম উদ্দিন, শফিউল আলম, বশির আহমদ, ভেওলা বেগম, জেসমিন আক্তার, রিপা আক্তার, রেহেনা বেগম, জান্নাত আরা, কাউছার হোসেন ও শফিউল আলম। তাদের মধ্যে প্রথম নয়জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গণপিটুনিতে সাত ভাড়াটে জলদস্যু গুরুতর আহত হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আবদুল্লাহ বলেন, নিহত আবদুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। নিহতের ভাই দুটি মামলা (হত্যা ও অস্ত্র) করেছেন।পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে ব্যাপারে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।