কুতুবপুর সেতু হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা ও বাঙ্গালী নদীর সঙ্গে সংযুক্ত কুতুব খালের ওপর নির্মিত কুতুবপুর সেতু ভাঙনের হুমকির মুখে পড়েছে। গত বছর যমুনার বাঁধভাঙা পানির তোড়ে সেতুটির গাইডওয়ালের মাটি ধসে গিয়েছিল। এবারের বন্যায় গাইডওয়াল ছাড়াও সংযুক্ত সড়কের বেশ কিছু অংশ ধসে যাওয়ায় সেতুটি এখন হুমকির মুখে পড়েছে।
জানতে চাইলে এলজিইডির বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাঈম উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, এবারের বন্যায় নতুন করে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি এলজিইডির নজরে আসেনি। খোঁজখবর নিয়ে সেতুটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
গতকাল বুধবার সকালে কুতুবপুর বাজারের স্থানীয় ১০ থেকে ১২ জন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, জোড়গাছা-কুতুবপুর-সারিয়াকান্দি সড়কের কুতুবপুর খালের ওপর সাত থেকে আট বছর আগে প্রায় ৬০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে কয়েক শ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি অটোরিকশা, ইজিবাইক, লেগুনা, ভ্যান-রিকশা যাতায়াত করে। কিন্তু গত বছরের বর্ষার পর থেকেই এই সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে ঝুঁকি নিয়ে।
বাসচালক দুলাল মিয়া বলেন, ‘বিরিজে ওঠার আগেই ভাঙা গর্ত। বুকটা ধরফর করে।’