কুন্তল বিশ্বাস সঞ্চারক বক্তৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় প্রথম আলোর প্রতিনিধি, বামপন্থী রাজনীতিক কুন্তল বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় ‘মনোবিজ্ঞানের আলোকে আমাদের সমাজ ও রাজনীতি’ শীর্ষক সঞ্চারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। জেলা শহরের অজহর রোডে উদীচী কার্যালয়ে ‘কুন্তল বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি’ ওই সঞ্চারক বক্তৃতার আয়োজন করে। এতে স্মারক বক্তা ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। যতীন সরকারের অনুজ অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন উদীচীর জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান। এর আগে সকালে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহরের সাতপাইয়ে কুন্তল বিশ্বাসের বাসায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কুন্তল বিশ্বাস গত বছরের ১৪ জানুয়ারি পরলোক গমন করেন। তিনি আমৃত্যু প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।