কুন্তল বিশ্বাস স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদ, সংগঠক ও প্রথম আলোর নেত্রকোনার সাবেক জেলা প্রতিনিধি কুন্তল বিশ্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে শহরের অজহর সড়কের উদীচী জেলা সংসদ কার্যালয়ে আলোচনা সভা এবং কুন্তল বিশ্বাস সঞ্চারকগ্রন্থ-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
কুন্তল বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালন কমিটির আয়োজনে মতীন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। বক্তব্য দেন মোস্তফা কামাল, বেগম রোকেয়া, মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।