কুপির আগুনে দগ্ধ বাবা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জে কুপির আগুনে দগ্ধ হয়ে মেয়ে ও বাবার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বড়তলী গ্রামে ওই ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন সবুজ মিয়া (৩৫) ও তাঁর মেয়ে নোভা আক্তার (৬)।

মঙ্গলবার রাতে উপজেলার বড়তলী গ্রামে বিদ্যুৎ ছিল না। রাত আটটার দিকে গ্রামের সবুজ মিয়ার বাড়িতে তাঁর মেয়ে নোভা আক্তার কুপি জ্বালিয়ে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। একপর্যায়ে কুপির আগুন শিশুটির পরনের কাপড়ে লেগে ছড়িয়ে পড়লে সে দগ্ধ হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা সবুজ মিয়া ও মা রিপা আক্তারও দগ্ধ হন। ওই রাতেই তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসক নোভাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে নোভার মৃত্যু হয়। পরদিন বুধবার সবুজ মিয়াকে ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।