কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার কান্দারপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান ও বাজারের দোকানি জুলফিকার। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক (তদন্ত) শহীদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি