কুপিয়ে ও জবাই করে কেরানীগঞ্জে দুজনকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে গত মঙ্গলবার রাতে পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। যাঁদের হত্যা করা হয়েছে, তাঁরা হলেন শাহজামাল (৫৫) ও সোহেল (২০)।পারিবারিক সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানাধীন হাফেজ রোডে ছিনতাইকারীরা শাহজামালকে কুপিয়ে এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগের সোহেলকে জবাই করে হত্যা করা হয়।শাহজামালের ভাই বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ছিনতাইকারীরা শাহজামালকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে সোহেলের মা লালবানু বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে কল আসার পর সোহেল বাসা থেকে বের হয়ে যান। বুধবার সকালে জানতে পারি, তাঁকে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে।’