কুপিয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মুঠোফোনের মাধ্যমে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের কর্মচারী এস আর রাশেদুল ইসলামকে কুপিয়ে দুর্বৃত্তরা তিন লাখের বেশি টাকা ছিনতাই করেছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এই ঘটনা ঘটে। লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে ছিনতাইকারীরা দুটি ফাঁকা গুলি ছুড়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি