কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে আলম মৃধা (৪৫) নামের এক চায়ের দোকানিকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পূর্ববিরোধের জের ধরে একই এলাকার আলী মৃধার ছেলে শাহীনের (২৫) নেতৃত্বে তিন-চারজনের একটি দল তাঁকে কুপিয়েছে বলে অভিযোগ করেছেন আলম মৃধা। তিনি বলেন, দুপুরে বাড়ি থেকে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় কান্দার বাড়ি এলাকায় পৌঁছালে গতিরোধ করে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে চলে যায়। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এম জাহিদ, এরিয়া ম্যানেজার মশিউর রহমান, রংপুর অঞ্চলের ডিস্ট্রিক্ট ম্যানেজার তানজীলুল হাসান ও শপ ম্যানেজার শফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।