কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরসংলগ্ন লোহালিয়া খেয়াঘাটের পূর্ব পাড়ে গত শুক্রবার বিকেলে কুল্লে আলম (৩৮) নামের ইউনিয়ন যুবলীগের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় স্থানীয় ব্যক্তিরা ঘটনায় জড়িত সন্দেহে কামাল (২০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় রাতেই আহত ব্যক্তির ভাই নুরে আলম ফকির সদর থানায় মামলা করেছেন। ওই রাতেই পুলিশ আমিনুল ইসলাম (২৭) ও ইমরান সিকদার (১৮) নামের আরও দুজনকে গ্রেপ্তার করে।