কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে নারীসহ চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল বুধবার বিকেলে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে শ্রীরামপুর গ্রামের আবদুল মতিনের সঙ্গে দক্ষিণ মৈনম গ্রামের আমিনুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে আমিনুলসহ ১০-১২ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মতিনের বাড়িতে হামলা চালায়।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।