প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গত শনিবার রাতে ইমদাদুল হক (২৫) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার বাজার বেতেঙ্গা গ্রামের আফাজ উদ্দিন শেখের ছেলে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী আনা-নেওয়ার কাজ করেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে বালিয়াকান্দির তালপট্টিতে যাত্রী নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে ইলিশকোলের ডাবরা সেতুর কাছে পৌঁছালে তাঁর গতিরোধ করে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। রাজবাড়ী প্রতিনিধি।