কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় টিএমএসএস নামের একটি প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে৷ পুলিশ আসামি রজব আলীকে গতকাল বুধবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে৷ গত রোববার বিকেলে উপজেলা সদরের চাঁচকৈড় কাঠহাটা এলাকায় শেফালী বেগমের বাড়িতে কিস্তির টাকা আদায় করতে যান আমিনুল৷ তখন শেফালীর স্বামী রজব তাঁকে কুপিয়ে জখম করেন৷ গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি