কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলামকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোরে কচুয়া উপজেলা সদরের ব্র্যাক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তাঁকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ তাঁর ওপর হামলা চালিয়েছে বলে পুলিশ দাবি করছে। ভোর ছয়টার দিকে কচুয়া উপজেলা সদরের বাড়ি থেকে নজরুল ইসলাম হাঁটতে বের হন। কচুয়া-সাইনবোর্ড সড়কের আড়ুয়ামর্দন এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে পৌছালে চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। বাগেরহাট প্রতিনিধি