কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ববিরোধের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হাবিব খান নামের এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে জখম ও পিঠে টেঁটা বিদ্ধ করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার সকালে তুষখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে৷ গুরুতর জখম হাবিবকে (৪৫) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ পরে তঁাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মিজানুল হক জানান, চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে৷  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|