কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামে গ্রামীণফোন ও বিকাশের মাঠকর্মী বুলবুল বিশ্বাসকে (৩৫) কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।বুলবুল নড়াইল পৌরসভার হাটবাড়িয়া গ্রামের নিরাপদ বিশ্বাসের ছেলে। তাঁকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।নড়াইল সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, বুলবুল বিশ্বাস নড়াইলের বিভিন্ন এজেন্টের কাছ থেকে গ্রামীণ ফোনের রিচার্জ ও বিকাশের টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে চড়ে নড়াইল শহরে ফিরছিলেন। পথে দারিয়াপুরে দুটি মোটরসাইকেলযোগে পাঁচজন সন্ত্রাসী তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।