কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোরখানাথপুরে গত শুক্রবার রাতে হাবিব উদ্দীন (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার দিননাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। সদর থানার ওসি এস এম বজলুর রশীদ জানান, রাত সোয়া নয়টার দিকে হাবিব তাঁর ব্যবসায়িক অংশীদার সুফল ঘোষকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। গোরখানাথপুর এলাকায় দুর্বৃত্তরা তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই হাবিব মারা যান। আহত হন সুফল ঘোষ। তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ