কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার নূরদহ গ্রামে গতকাল রোববার সকালে ইয়াকুব আলী (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি স্থানীয় একটি বিড়ি কারখানার ব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার আলকদিয়ার গ্রামে। পুলিশ ও স্বজনেরা জানান, সকাল আটটার দিকে ইয়াকুব মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে পাশের ধুলাউড়ি বাজারে যাচ্ছিলেন। পথে নূরদহ গ্রামে একদল সন্ত্রাসী মোটরসাইকেলের গতি রোধ করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  পাবনা অফিস